বৃহস্পতিবার । ১৪ই মে, ২০২৬ । ৩১শে বৈশাখ, ১৪৩৩

১৬ দলীয় শর্ট পিস নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

লোহাগড়া প্রতিনিধি

ভয়াবহ মাদক ও মোবাইলে আসক্তির নেতিবাচক প্রভাব থেকে দূরে রাখতে নড়াইলের লোহাগড়া উপজেলার তেলকাড়া গ্রামে শুক্রবার বিকালে শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন।

লোহাগড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক এর সার্বিক ব্যবস্থাপনায় তেলকাড়া কমিউনিটি ক্লিনিক মাঠে ১৬ দলীয় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

মোঃ মকবুল হোসেন মোল্লার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ টিপু সুলতান, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু, নড়াইল সদর পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান, লোহাগড়া পৌর বিএনপির প্রচার সম্পাদক সোহেল রানা, লোহাগড়া পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সোহেল রানা লাক্সমি, নড়াইল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তাইবুল হাসানসহ প্রমুখ।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন