বৃহস্পতিবার । ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১৩ই ফাল্গুন, ১৪৩২

নগরীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

নগরীতে ট্রেন কাটা পড়ে অজ্ঞাতনামা এক যু্বকের মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৬ মে) দিনগত রাত পৌঁণে নয়টার দিকে স্টেশন থেকে কিছু দূরে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের পরিচয় সনাক্তে পিবিআই পুলিশকে ডাকা হয়েছে।

খুলনা রেলওয়ে পুলিশ সদর ফা‌ড়ির ইনচার্জ এসআই মোঃ জাহাঙ্গীর আলম ব‌লেন, সীমান্ত এক্স‌প্রেসের এক‌টি ট্রেন ওয়াস ফিল্ড থে‌কে স্টেশ‌নে আসার সময় ৪ নং প‌য়ে‌ন্টে এ দুর্ঘটনাটি ঘ‌টে। নিহত যুব‌কের মাথা দেহ থে‌কে বি‌চ্ছিন্ন হ‌য়ে যায়। রাত হওয়ায় কিভা‌বে ওই যুবক ট্রেনে কাটা পড়ল তা নিশ্চিত ক‌রে বলা সম্ভাব হয়‌নি।

রেলও‌য়ে থানার অ‌ফিসার ইনচার্জ মোঃ ফের‌দৌস আলম খান ব‌লেন, যুব‌কের বয়স ২৮ থে‌কে ৩০ হ‌বে। প্রাথ‌মিকভা‌বে তার প‌রিচয় শনাক্ত করা যায়‌নি। ত‌বে প‌রিচয় নি‌শ্চিত কর‌ণে সিআইডি এবং পি‌বিআই পু‌লিশ‌কে খবর দেওয়া হ‌য়ে‌ছে। তারা প্রযু‌ক্তি ব‌্যবহা‌রের মাধ‌্যমে নিহত যুব‌কের প‌রিচয় নি‌শ্চিত কর‌বেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন