বুধবার । ৬ই মে, ২০২৬ । ২৩শে বৈশাখ, ১৪৩৩

আবু সাঈদ হত্যা মামলায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বেরোবি প্রতিনিধি

অপারেশন ডেভিল হান্টে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী আকাশকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে জামালপুরের ইসলামপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, শুক্রবার দিবাগত রাতে ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে ইসলামপুরের গঙ্গাপাড়ার বাড়িতে অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সে সময়ে ইমরানকে গ্রেপ্তার করা হয়৷ ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে বাড়িতে লুকিয়ে ছিলেন তিনি। আবু সাঈদ হত্যা মামলার আসামির তালিকায়ও তার নাম রয়েছে।

ছাত্রলীগের এ নেতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ।

শেখ রাসেল শিশুকিশোর ক্রীড়াচক্রের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন ইমরান চৌধুরী আকাশ। তিনি ইসলামপুরের গঙ্গাপাড়া এলাকার শাহেনশা চৌধুরী শাহিনের ছেলে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন