বুধবার । ৬ই মে, ২০২৬ । ২৩শে বৈশাখ, ১৪৩৩

শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে প্রয়োজনীয় কাগজপত্র দেয়া হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়

গেজেট ডেস্ক

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার ব্যাপারে ভারতকে বাংলাদেশ যে নোট ভারবাল দিয়েছিল সেখানে বন্দি বিনিময় চুক্তির আওতায় প্রয়োজনীয় সব কাগজপত্র দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমে এ কথা জানান বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। তবে, ভারতের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো জবাব দেয়া হয়নি বলেও জানান মি. আলম।

সম্প্রতি প্রকাশিত জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের প্রতিবেদন বাংলাদেশ ভারতকে দেবে কি না এমন প্রশ্নের জবাবে মি. আলম বলেন, এ প্রতিবেদন বাংলাদেশের জন্য দেয়া হয়েছে এবং এটি প্রকাশ্যেই আছে।

সূত্র: বি‌বি‌সি বাংলা

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন