বুধবার । ৬ই মে, ২০২৬ । ২৩শে বৈশাখ, ১৪৩৩

রাজধানীর পুরানা পল্টনে চারতলা ভবনে আগুন

গেজেট ডেস্ক

রাজধানীর পুরানা পল্টনে চার তলা ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

মঙ্গলবার সকাল ৯টা ১৭ মিনিটে মানিকগঞ্জ হাউজ নামে একটি ভবনের ল’চেম্বারে আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, খবর পেয়ে সকাল ৯টা ২৪ মিনিটে ঘটনা স্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে ৬টি ইউনিট।

তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন