ভাষানী ছিলেন স্বাধীন জনগণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন দ্রষ্টা : কবি আব্দুল হাই

নিজস্ব প্রতিবেদক

বিএনপির চেয়ারপারসেনর উপদেষ্টা কবি আব্দুল হাই শিকদার বলেছেন, মাওলানা ভাষানী ছিলেন স্বাধীন জনগণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন দ্রস্টা। তিনি ১৯৪৮ সালে পূর্ববাংলার স্বাধীনতার কথা বলেছেন। একমাত্র রাজনৈতিক নেতা হিসেবে বাহান্নের ভাষা আন্দোলনে সক্রিয় অংশ নিয়েছেন। চুয়ান্নের জাতীয় নির্বাচন, ৬৯’র গণঅভ্যুত্থাণ ও স্বাধীনতা আন্দোলনে তাঁর ভূমিকা ছিল অনস্বীকার্য। মাওলানা ভাষানির পক্ষে কথা বলা মানে স্বাধীনতার পক্ষে কথা বলা, এদেশের নির্যাতিত-নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো।

সোমবার (১৮ নভেম্বর) বিকালে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী’র ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর বিএনপির আলোচনা সভায় এ কথা বলেন।

কবি আব্দুল হাই রাষ্ট্রীয় ঐক্য বিনষ্ট করা যাবে না বলে হুসিয়ারি দিয়েছেন। তিনি বলেন, সবাই মিলে আগামী দিনে সরকার গঠন করতে হবে। আমাদের ঐক্য নষ্ট হলে পতিত স্বৈরাচাররা আবার ফিরে আসবে।

খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয় সম্পাদক আজিজুল বারী হেলাল।
মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনের সঞ্চালনায় আলোচনায় আরো বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক আব্দুল্লাহ হোসেন বাচ্চু, ড্যাব নেতা ডা. রফিকুল হক বাবলু প্রমুখ।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন