মঙ্গলবার । ৫ই মে, ২০২৬ । ২২শে বৈশাখ, ১৪৩৩

বাড়তে পারে ঈদ ও পূজার ছুটি

গেজেট ডেস্ক 

ঈদুল আজহা ও ঈদুল ফিতরের ছুটি পাঁচদিন এবং পূজার ছুটি দুই দিন করার পরিকল্পনা করছে সরকার। এ সংক্রান্ত প্রস্তাব আগামীকাল বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে উঠতে পারে।

প্রধান উপদেষ্টার কার্যালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রস্তাব মন্ত্রিপরিষদে পাঠিয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে ওঠার পর অনুমোদন পেলে সেটা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
উল্লেখ্য, সাধারণত ঈদে তিন দিন ও পূজায় একদিন ছুটি থাকে। তবে এবার পূজার ছুটি নির্বাহী আদেশে একদিন বাড়ানো হয়েছিল।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন