রবিবার । ২৮শে জুন, ২০২৬ । ১৪ই আষাঢ়, ১৪৩৩

কর্তব্যরত অবস্থায় ট্রাক চাপায় পুলিশ সদস্য নিহত

গেজেট ডেস্ক

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাকচাপায় রবিউল ইসলাম নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বরিউল শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় কর্মরত ছিলেন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বদরুল করীম বলেন, রবিউল সম্প্রতি শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় যোগদান করেন। আজ সকালে থানার সামনে মহাসড়কে কর্তব্যরত অবস্থায় ছিলেন। এসময় সড়ক পারাপার হতে গেলে ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন