রবিবার । ২৮শে জুন, ২০২৬ । ১৪ই আষাঢ়, ১৪৩৩

আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, ছয়জন গুলিবিদ্ধসহ আহত ১০

গেজেট ডেস্ক 

মুন্সিগঞ্জের গজারিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ছয়জন গুলিবিদ্ধসহ আহত হয়েছে অন্তত ১০ জন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় সাতজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি স্থানীয়রা।

এ ঘটনায় গুলিবিদ্ধসহ আহতরা হলেন- হারুন অর রশিদ (৩৫), রনি (৩৪), আক্তার (৪০), মুক্তার (৪২), আনন্দ (২৫), হাসিব (২২) শাহিনূর বেগম (৫৫), শাহ পরান গ্রুপের রিয়াদ হোসেন (২৪) ও আক্তার হোসেন (৪০)।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন