সোমবার । ৪ঠা মে, ২০২৬ । ২১শে বৈশাখ, ১৪৩৩

ঈদের পরে আবার দি‌ল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী

গেজেট ডেস্ক 

দ্বিপক্ষীয় সফরে আগামী ২১ জুন দি‌ল্লি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগদানের পর ফের দেশ‌টি‌তে যাচ্ছেন সরকারপ্রধান।

ঢাকার এক‌টি কূট‌নৈ‌তিক সূত্র জানায়, দ্বিপক্ষীয় সফ‌রে আগামী ২১ জুন দি‌ল্লি সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা। দুই দিনের সফরে দেশ‌টিতে যাচ্ছেন তি‌নি। দি‌ল্লি সফরের সময়ে প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

লোকসভা নির্বাচনে জয়ের পর গত ৯ জুন শপথ নেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে বিশ্বের অন্যান্য অতিথিদের সঙ্গে আমন্ত্রিত হয়ে অংশ নেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে সর্বশেষ দ্বিপক্ষীয় বৈঠক ২০২৩ সালের সেপ্টেম্বরে জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলনের সময় হয়েছিল, যেখানে বাংলাদেশ অতিথি দেশ ছিল।

 

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন