সোমবার । ৪ঠা মে, ২০২৬ । ২১শে বৈশাখ, ১৪৩৩

এত বৃষ্টির পরও গরম লাগছে কেন

নিজস্ব প্রতিবেদক

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সারা দেশে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অফিস গতকাল সোমবার (২৮ মে) জানায়, ঘূর্ণিঝড় রিমাল ও রিমালপরবর্তী সময়ে দেশে তিন হাজার ৩৩৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা চলতি মৌসুমে সর্বোচ্চ। এত বৃষ্টির পরও গতকাল মঙ্গলবার ও আজ বুধবার দেশের বিভিন্ন অঞ্চলে এখনো অস্বস্তিকর গরম অনুভব হয়েছে। এর মধ্যে রংপুরে তাপপ্রবাহ সতর্কতা ঘোষণা করা হয়েছে।

বিষয়ে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বিভিন্ন অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয়েছে, আবার কিছু অঞ্চলে কম। বিশেষ করে রংপুর ডিভিশনে বৃষ্টি কম হয়েছে। রংপরে ইতোমধ্যে হিটওয়েভ চলে এসেছে এবং সেসব স্থানে হিটওয়েভ ঘোষণা করা হয়েছে।

তাপমাত্রা বৃদ্ধির কারণ জানতে চাইলে এই আবহাওয়াবিদ বলেন,  বাতাসে আর্দ্রতাও বেশি। বাতাসে অতিরিক্ত আর্দ্রতা থাকলে মানুষ বেশি ঘামে এবং অস্বস্তি বোধ করে। এছাড়া কিছুদিন আগে সারা দেশে তীব্র তাপপ্রবাহ চলেছে। সেসময়ে মাটিতে চুষে নেওয়া তাপমাত্রা এখন বৃষ্টির কারণে বের হয়ে আসছে প্রকৃতিতে। যার প্রভাবে তাপপ্রবাহ না থাকলেও গরম অনুভূত হচ্ছে। এছাড়া

হিটওয়েভ সারা দেশে ছড়িয়ে পড়বে কি না- জানতে চাইলে এই আবহাওয়াবিদ বলেন, সারা দেশে ছড়াবে না কিন্তু অনেক অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে, তবে আগের মতো এত তীব্র হবে না। তাপমাত্রা ৩৫ থেকে ৩৭ ডিগ্রির মধ্যে থাকবে।

তাপমাত্রা আরও কতদিন থাকতে পারে জানতে চাইলে তিনি বলেন, তাপমাত্রা চলতি মাস এবং জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত থাকতে পারে। তারপর বৃষ্টির সিজন চলে আসবে; তখন তাপমাত্রা কমে যাবে।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন