রবিবার । ৩রা মে, ২০২৬ । ২০শে বৈশাখ, ১৪৩৩

ঈদের ছুটিতে দেশের কোনো হাসপাতালে স্বাস্থ্যসেবার ব্যাঘাত ঘটেনি: স্বাস্থ্যমন্ত্রী

গেজেট ডেস্ক 

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, ঈদের ছুটিতে দেশের কোনো হাসপাতালে স্বাস্থ্যসেবার ব্যাঘাত ঘটেনি। আমি রোগীদের সঙ্গেও আমি কথা বলেছি। কেউ কোনো অভিযোগ করেনি। বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর মুগদা হাসপাতাল পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ডা. সামন্ত লাল সেন বলেন, আমি বুধবার কয়েকটা হাসপাতালে গিয়েছিলাম। আজ আরও কয়েকটি হাসপাতালে যাবো। গতকাল দুটি হাসপাতালে গিয়েছি, দুই জায়গায়ই আমি পর্যাপ্ত ডাক্তার, নার্স পেয়েছি। আমি সন্তুষ্ট। রোগীদের সঙ্গেও আমি কথা বলেছি। কেউ কোনো অভিযোগ করেনি। সকালে দেশের সব হাসপাতালের পরিচালকদের মেসেজ পাঠিয়েছি। আমি এখন পর্যন্ত যতটুকু জানি, সব জায়গায় চিকিৎসা চলছে। কোথাও ব্যত্যয় ঘটেনি।

তিনি আরও বলেন, মন্ত্রী হিসেবে এটা আমার প্রথম ঈদ। আমি আশা করছি দেশের মানুষ খুব সুন্দরভাবে ঈদ পালন করছেন।

এদিকে মুগদা হাসপাতালে ঈদে রোগীদের কী কী খাবার দেয়া হয়েছে জানতে চাইলে পরিচালক ডা. মো. নিয়াতুজ্জামান বলেন, সকালে ডিম, পাউরুটি, সেমাই ও কলা দেওয়া হয়েছে। আর দুপুরের খাবার পোলাও, ডিম, মাংস ও বুটের ডাল। এছাড়া দুপুরের খাবারে সঙ্গে মিষ্টিও দেয়া হবে।

হাসপাতাল পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন