রবিবার । ২৬শে এপ্রিল, ২০২৬ । ১৩ই বৈশাখ, ১৪৩৩

যশোরে র‌্যাবের অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী সাগর আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের চিহিৃত সন্ত্রাসী সাইফুল ইসলাম সাগরকে অস্ত্রসহ আটক করেছে র‌্যাব-৬ যশোরের সদস্যরা। সে শহরতলীর আরবপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। সাগর দীর্ঘদিন শহরের ষষ্টীতলাপাড়ায় ভাড়া বাড়িতে বসবাস করতেন।

 

র‌্যাব জানায়, সাগর মাদক ব্যবসার সাথে জড়িত। এছাড়া তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ডের একাধিক অভিযোগ রয়েছে। মঙ্গলবার রাত ১১ টার দিকে তারা জানতে পারে সাগর অস্ত্র নিয়ে বাড়িতে অবস্থান করছেন। এরই ভিত্তিতে র‌্যাবের একটি টিম সাগরের বাড়ি ঘেরাও করে। এসময় তারা সাগরকে আটক করে ও তার বিছানার তোষকের নিচ থেকে একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

র‌্যাব আরও জানায়, সাগর ২০১৬ সালে অস্ত্রসহ ডাকাতি করার সময় হাতেনাতে আটক হয়। এছাড়া তার বিরুদ্ধে থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন