রবিবার । ১লা ফেব্রুয়ারি, ২০২৬ । ১৮ই মাঘ, ১৪৩২

ফকিরহাটে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাহিরদিয়া

ফকিরহাট প্রতিনিধি

ফকিরহাটে বাহিরদিয়া স্পোটিং ক্লাব  আয়োজিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে  বাহিরদিয়া স্পোটিং ক্লাব। আজ বুধবার বিকেলে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে তারা ২-০ গোলে মানসা শাপলা ক্রীড়া চক্রকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলায় ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়েছে বিজয়ী দলের প্রসেন। ম্যান অব দি সিরিজ নির্বাচিত হয়েছে গোলকিপার পারভেজ। খেলা পরিচালনা করেন বাশির আহম্মেদ লালু, সহযোগি ছিলেন আলী আকবর ও সাইফুল ইসলাম।

ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা চেয়ারম্যান  স্বপন কুমার দাশ। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: রেজাউল করিম ফকির এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শিরিনা আক্তার কিসলু, ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: সাইফুল ইসলাম, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মো: রফিকুল ইসলাম ও তরুন সমাজ সেবক বাবলু কুমার আঁশ। অনুষ্ঠান পরিচালনা করেন মো: ইয়াছিন শেখ।

এসময় সাবেক ইউপি চেয়ারম্যান কাজি ইসমাইল সিদ্দিক খোকন, প্রধান শিক্ষক আবু হানিফ শেখ, ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহফুজুর রহমান বাবু, স্বেচ্ছাসেবকলীগ নেতা মো: আসলাম হোসেন, সমাজ সেবক মো: আজহার শেখসহ বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন