কল্যাণ পার্টির নেতৃত্বে আসছে নতুন জোট যুক্তফ্রন্ট, আজ ঘোষণা

গেজেট ডেস্ক

বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইবরাহিমের নেতৃত্বে ‘যুক্তফ্রন্ট’ নামে নতুন একটি রাজনৈতিক জোট গঠন হতে হচ্ছে।

বুধবার (২২ নভেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে নতুন এ জোটের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হবে।

মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ কল্যাণ পার্টির নেতৃত্বাধীন জোট যুক্তফ্রন্টের উদ্যোগে দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়েছে। এতে নতুন জোটের চেয়ারম্যান মুহাম্মদ ইবরাহিম উপস্থিত থাকবেন।

নতুন জোটের বিষয়ে একটি গণমাধ্যমকে সৈয়দ ইবরাহিম বলেন, বুধবার সংবাদ সম্মেলনে কয়েকটি দল নিয়ে নতুন একটি জোট গঠনের বিষয়ে ঘোষণা দেওয়া হবে। বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে নতুন এই জোট গঠন হচ্ছে।

নতুন জোট আগামী সংসদ নির্বাচনে যাবে কিনা জানতে চাইলে ইবরাহিম বলেন, আমি সরকার বিরুদ্ধে আন্দোলন জন্য নতুন জোট করছি। নির্বাচনের জন্য নয়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন