বুধবার । ২৯শে এপ্রিল, ২০২৬ । ১৬ই বৈশাখ, ১৪৩৩

রূপসা সেতুর টোল প্লাজার পাশে মাছের ঘেরে মিলল যুবকের মরদেহ

নিজস্ব প্রতিবেদক

খুলনায় মাছের ঘের থেকে অজ্ঞাত এক যুবকের (২৯) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে খানজাহান আলী (র.) সেতুর (রূপসা সেতু) টোল প্লাজা সংলগ্ন একটি মাছের ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রূপসা থানা পুলিশের ওসি (তদন্ত) সিরাজুল ইসলাম বলেন, রূপসা সেতুর টোল প্লাজা সংলগ্ন এসএম আমজাদ হোসেনের মাছের ঘেরে যুবকের মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

তিনি আরও বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন