বুধবার । ২৯শে এপ্রিল, ২০২৬ । ১৬ই বৈশাখ, ১৪৩৩

চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

চৌগাছা প্রতিনিধি

যশোরের চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিমুল হোসন (২০) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার পিতা জাহাঙ্গীর আলম (৪৫) মারাত্মক আহত হয়েছেন। নিহত শিমুল লস্করপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে ও সিংঝুলী আলীম মাদ্রাসার ছাত্র। রবিবার সকালে উপজেলার চৌগাছা সদর ইউনিয়নের লস্করপুর গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকালে লস্করপুর গ্রামের মঙল বিশ্বাসের ছেলে জাহাঙ্গীর আলম ও তার ছেলে শিমুল হোসেন চাচাতো ভাইদের বিচলী কাটা মেশিন চেয়ে নিয়ে এসে বিচলী কাটছিল। এ সময় ছেড়া-কাটা তারের কারেণ হঠাৎ মেশনটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। এতে শিমুল হোসেন বিদ্যুৎ স্পর্শ হয়। তাকে বাঁচাতে গেলে জাহাঙ্গীর আলমও আক্রান্ত হয়। তাদের চিৎকারে স্থানীয় লোকজন এসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

প্রতিবেশিরা তাদেরকে উদ্ধার করে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক তানভীর হাসান শিমুলেক মৃত ঘোষণা করেন। এ সময় জাহাঙ্গীর আলমকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠান।

কর্তব্যরত চিকিৎসক বলেন, শিমুল হোসেন হাসপাতালে আনার আগেই মারা যায়। তার পিতা জাহাঙ্গীর আলমের অবস্থাও আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন