মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

যশোরে পেঁপে চুরি করতে গিয়ে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের কেশবপুর উপজেলার বেলকাটি গ্রামে রোববার রাতে পেঁপে চুরি করতে গিয়ে আব্দুল জলিল (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সাগর দত্তকাটি গ্রামের মৃত কানাই মোল্লার ছেলে এবং বেলকাটি গ্রামে আশ্রয়ণ প্রকল্পে বসবাস করতেন।

এলাকাবাসী জানায়, বেলকাটি গ্রামের তবিবুর রহমানের ক্ষেতে রোববার রাতে আব্দুল জলিল পেঁপে চুরি করতে যায়। এসময় তিনি গাছ থেকে নীচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। সকালে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে। তার পাশে একটি টর্চ লাইট, ১০ থেকে ১২ কেজি পেঁপে ভর্তি একটি বস্তা ও কয়েকটি পেঁপে পড়ে থাকতে দেখতে পায়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার রফিকুল ইসলাম বুলু বলেন, আব্দুল জলিল এক গাছ থেকে পেঁপে চুরি করে অন্য গাছে উঠে পেঁপে পাড়ার সময় পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা গেছেন বলে অনুমান করা হচ্ছে।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে আব্দুল জলিলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন