রবিবার । ১লা ফেব্রুয়ারি, ২০২৬ । ১৮ই মাঘ, ১৪৩২

ফরাসি ওপেনে চ্যাম্পিয়ন টিনএজার শিয়াওতেক

ক্রীড়া প্রতিবেদক

অবিশ্বাস্য পথচলায় ক্যারিয়ারে প্রথমবারের মতো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠেই শিরোপা জয়ের উল্লাসে মাতলেন ইগা শিয়াওতেক। ফরাসি ওপেনে মেয়েদের এককের ফাইনালে যুক্তরাষ্টের সোফিয়া কেনিনকে সরাসরি সেটে হারিয়েছেন ১৯ বছর বয়সী এই পোলিশ খেলোয়াড়।

রোলাঁ গারোঁয় শনিবার শিরোপা লড়াইয়ে ৬-৪, ৬-১ গেমে জেতেন শিয়াওতেক। কোনো সেট না হারিয়েই মুকুট পরলেন এই টিনএজার।

৮১ বছরের মধ্যে প্রথম পোলিশ নারী হিসেবে ফরাসি ওপেনের ফাইনালে উঠেছিলেন শিয়াওতেক। এবার হয়ে গেলেন দেশটির ইতিহাসের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ী খেলোয়াড়।

ক্লে কোর্টের এই গ্র্যান্ড স্ল্যামে ১৯৯২ সালে মনিকা সেলেসের পর সবচেয়ে কমবয়সী হিসেবে শিরোপা জিতলেন ২০০১ সালের ৩১ মে জন্ম নেওয়া শিয়াওতেক।

দুই বছর আগে জুনিয়র উইম্বলডন চ্যাম্পিয়ন শিয়াওতেকের এ পর্যন্ত পথচলাটা বিস্ময়েভরা, যেন চোখের পলকে সাফল্যের চূড়ায় উঠে বসা। ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় তার চোখ-মুখেও ছিল সেই উচ্ছ্বাস।

“ঠিক জানি না, কি হচ্ছে। আমি খুব খুশি।”

খুলনা গেজেট/এএমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন