বৃহস্পতিবার । ৩০শে এপ্রিল, ২০২৬ । ১৭ই বৈশাখ, ১৪৩৩

দিঘলিয়ায় দেশী অস্ত্রসহ ২ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের চন্দনীমহল থেকে দেশীয় অস্ত্রসহ ২ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময়ে তাদের তাদের কাছ থেকে ১৪ রাউন্ড শর্টগানের গুলি, ১টি এয়ারগান, ১ টা রামদা, ৪ টা চাপাতি ও ১ টা চাকু উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হওয়া ২ যুবক হলো, সবুজ গাজী ও রিয়াজ হাওলাদার।

দিঘলিয়া থানা অফিসার্স ইনচার্জ রিপন কুমার সরকার জানান, বিশেষ অভিযানের অংশ হিসেবে দিঘলিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সেনহাটি পুলিশ ফাঁড়ির সহায়তায় শুক্রবার (২৩ জুন) বেলা ১১টায় চন্দনীমহল গ্রামের মরহুম গাজী সিরাজুল ইসলামের ছেলে সবুজ গাজীর বাড়ি থেকে থেকে উপরে উল্লেখিত দেশীয় অস্ত্র এবং গুলি উদ্ধার করা হয়।

রিপোর্ট লেখা পর্যন্ত গুলি এবং দেশীয় অস্ত্র উদ্ধারের ঘটনায় দিঘলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন