মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সম্পাদক ফরহাদ

নিজস্ব প্রতিবেদক, যশোর

সাংবাদিক ইউনিয়ন যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন শনিবার অনুষ্ঠিত হয়েছে। এতে ৩৮ ভোট পেয়ে সভাপতি পদে আকরামুজ্জামান ও ৩১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে এসএম ফরহাদ নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক সভাপতি এম. আইউব পেয়েছেন ২০ ভোট ও গোলাম মোস্তফা মুন্না পেয়েছেন ২৭ ভোট।

এছাড়া, সহ সভাপতি পদে সর্বোচ্চ ৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএম আসাদ। তার প্রতিদ্বন্দ্বী কাজী রকিবুল ইসলাম পেয়েছেন ১৭ ভোট। কার্যনির্বাহী সদস্য পদে মোস্তফা রুহুল কুদ্দুস ৩০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম হানিফ ডাকুয়া পেয়েছেন ২৬ ভোট।

প্রেসক্লাব যশোরে এদিন সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৮টি পদের মধ্যে চারটি পদে ভোট অনুষ্ঠিত হয়। অপর চারটি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় চারজন বিজয়ী হন।

তারা হলেন, যুগ্ম সম্পাদক পদে গালিব হাসান পিল্টু, দপ্তর সম্পাদক জুবায়ের আহম্মেদ, কোষাধ্যক্ষ এএআর মশিয়ার ও ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে কাজী রফিকুল ইসলাম।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন