বৃহস্পতিবার । ৩০শে এপ্রিল, ২০২৬ । ১৭ই বৈশাখ, ১৪৩৩

টাকা নিয়েছে প্রতারক, জীবন দিলেন ওমর আলী

 নিজস্ব প্রতিবেদক

কর্ম সৃজন প্রকল্পের টাকা মোবাইল নাম্বার হ্যাক করে আত্মসাৎ করায় এক শ্রমিক আত্মহত্যা করেছেন। নিহত শ্রমিক কাজদিয়া গ্রামের আবুল করিম শেখের পুত্র ওমর আলী শেখ (৬০)। তিনি বাড়ির পাশের একটি জামরুল গাছে নিজের লুঙ্গি পেঁচিয়ে আত্মহত্যা করেছে । রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের কাজদিয়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে । পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে ।
জানা গেছে, গত তিন-চার মাস আগে ওমর আলীর সিম হ্যাক করে একটি চক্র কর্ম সৃজন প্রকল্পের ১৬ হাজার টাকা হাতিয়ে নেয় । তারপর থেকে ওমর আলী মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এক পর্যায়ে আত্মহত্যার পথ বেছে নেন । এর আগেও ওমর আলী আত্মহত্যার চেষ্টা চালান। তবে পরিবারের সদস্যদের কারণে করতে পারেনি।
রূপসা থানা অফিসার ইনচার্জ মোঃ শাহিন  বিষয়টি জানান। সন্ধ্যা সাতটার দিকে ঘটনাটি ঘটেছে বলে জানতে পারি। পুলিশ মৃতদেহটি উদ্ধার করেছে।
খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন