বৃহস্পতিবার । ৩০শে এপ্রিল, ২০২৬ । ১৭ই বৈশাখ, ১৪৩৩
র‌্যাবের অভিযান

খুলনায় শিশু অপহরণ মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

 নিজস্ব প্রতিবেদক

র‌্যাব-৬ (স্পেশাল কোম্পানি) খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কেএমপি খুলনার সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজা ও অর্থদণ্ড প্রাপ্ত অপহরণকারী  মোঃ নবী মোল্লা(২৮)কে গ্রেপ্তার করেছে। নগরীর খুলনা সদর থানা এলাকা থেকে তাঁকে মঙ্গলবার (০৬ জুন) গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়,  ২০২০ সালের  ২০ ফেব্রুয়ারি সকালে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেনি। পরবর্তীতে ২৮ ফেব্রুয়ারি  ভিকটিমের বাবার মোবাইল ফোনে কল করে এক ব্যক্তি জানায় ভিকটিম তাদের কাছে আছে এবং ভিকটিমকে ছাড়িয়ে নিতে ১০ হাজার টাকা মুক্তিপণ দিতে হবে। এ বিষয় কাউকে জানালে বড় ধরণের ক্ষতি হবে বলেও হুমকি দেয়। ভিকটিমের পরিবার বিষয়টি র‌্যাবকে জানানোর পরে র‌্যাব অভিযান পরিচালনা করে অপহরণকারী মোঃ নবী মোল্লা ও কবির মোল্লাদেরকে গ্রেপ্তার করে। তাদের হেফাজত হতে ভিকটিমকে উদ্ধার করে।

এ বিষয়ে ভিকটিমের বাবা বাদী হয়ে কেএমপি খুলনার লবনচরা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার বিচারকার্য শেষে ঘটনার সত্যতা প্রমানিত হওয়ায় আদালত আসামী মোঃ নবী মোল্লাকে যাবজ্জীবন সাজাসহ ২০ হাজার টাকা  টাকা জরিমানা অনাদায়ে আরও ৬  মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন। সে সময় থেকে  আসমী মোঃ নবী মোল্লা আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন