সোমবার । ২৯শে জুন, ২০২৬ । ১৫ই আষাঢ়, ১৪৩৩

অল্পে রক্ষা তিন যাত্রী, ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচকে গেল প্রাইভেট কার

ফুলতলা প্রতিনিধি

রোববার (২৮ মে) বিকালে খুলনার ফুলতলা পথেরবাজার রেলক্রসিং অতিক্রমের সময় ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচকে যাওয়া প্রাইভেট কারের ৩ যাত্রী ভাগ্যক্রমে প্রাণে রক্ষা পেলেন। এরা হলেন রাজধানী উত্তরা এলাকার বাসিন্দা মোজাম্মেল পাশা (৪০), তার পুত্র মিলিটারি কলেজিয়েট স্কুলের অষ্টম শ্রেণির ক্যাডেট জুবায়ের (১৪) এবং তাদের গাড়ি চালক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মোজাম্মেল পাশা ঢাকা থেকে প্রাইভেটকার যোগে (ঢাকা-মেট্টো-গ-৪২-৪৭৬৩) তাঁর ছেলে জুবায়েরকে (ক্যাডেট নং-২৩৫৬) নিয়ে ফুলতলা মিলিটারি কলেজিয়েট স্কুলে যাচ্ছিলেন। বিকাল সাড়ে ৪টায় পথেরবাজার রেলক্রসিং অতিক্রমের সময় রোজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী সাগরদাড়ি এক্সপ্রেসের ধাক্কায় ওই প্রাইভেট কারটি ছিটকে পড়ে দুমড়ে মুচকে যায়। এ সময় প্রাইভেট কারের চালকসহ ৩ যাত্রী আহত হলে তাদেরকে এলাকাবাসী উদ্ধার করে ফুলতলা স্বাস্থ্য কমপ্লেøক্সে ভর্তি করে। তবে তারা আশংকামুক্ত বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

উল্লেখ্য পথেরবাজার টু এমসিএসকের ব্যস্ততম এ সড়কে রেলক্রসিং এ কোন গেটম্যান না থাকায় মাঝে মধ্যে এমন দূর্ঘটনা ঘটে থাকে বলে এলাকাবাসীর অভিযোগ। এ

দিকে মিলিটারি কলেজিয়েট স্কুলের ক্যাডেট দূর্ঘটনা কবলিত হওয়ার খবর পেয়ে পাশর্^বর্তী জাহানাবাদ সেনানিবাস ও এমসিএসকে’র উর্দ্ধতন সেনা কর্মকর্তা ও জিআরপি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন