শুক্রবার । ১লা মে, ২০২৬ । ১৮ই বৈশাখ, ১৪৩৩

১০ বছরের সন্তান রেখে প্রেমিকে হাত ধরে পালালো গৃহবধু

ডুমুরিয়া প্রতিনিধি

প্রেমিকার হাত ধরে ১০ বছরের সন্তান ও ১৮ বছরের সংসার রেখে পালালেন গৃহবধু। স্ত্রীকে ফিরে পাওয়ার আসায় স্বামী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা গ্রামের।

ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রাপ্ত অভিযোগ সূত্রে জানা গেছে, পারিবারিকভাবে ১৮ বছর আগে ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা গ্রামের শরীতুল্লাহ সরদারের ছেলে আব্দুল খালেক সরদারের সাথে পাইকগাছা উপজেলার নগর শ্রীরামপুর গ্রামের হোসেন সরদারের মেয়ে হোসনেয়ারা বেগমের বিয়ে হয়। তাদের সংসারে তামিম সরদার নামে ১০ বছর বয়সের এক পুত্র সন্তান রয়েছে।

বিয়ের পর থেকে হোসনেয়ারা স্বামীর অবাধ্য হয়ে নিজের খেয়াল খুশিমত চলাফেরা করতে শুরু করে এবং তার শ্বাশুড়ির সহায়তায় নগর শ্রীরামপুর গ্রামের আলাউদ্দিন শেখের ছেলে জাহাঙ্গীর শেখের সাথে পরকীয়ার আসক্ত হয়ে পড়ে। এরপর থেকে সে আর সংসার করবে না এই মর্মে একাধিকবার পিত্রায়লে চলে যায়। ৮ মে সন্ধ্যায় বাড়িতে না থাকার সুযোগে ওই গৃহবধু নগদ টাকা , স্বর্ণালংকার ও ব্যবহৃত কাপড় নিয়ে জাহাঙ্গীর শেখের সাথে তার বাড়িতে চলে যায়। একাধিকবার যোগাযোগ করে স্ত্রীকে না পেয়ে গৃহবধুর স্বামী খালেক ২১ মে থানায় বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করে।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন