পরিকল্পিত নগরায়নের স্বার্থে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান অব্যাহত রেখেছে। অভিযানের অংশ হিসেবে বুধবার (২৩ মে) খুলনা মহানগরীর নিরালা আবাসিক এলাকার ১৮ (ক) নং প্লটের পার্শ্ববর্তী ১ (ক)’র অতিরিক্ত জমিতে অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান পরিচালনা করে।
কেডিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিনের তত্ত্বাবধানে পরিচালিত উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন কেডিএ’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চঃদাঃ) শামীম জেহাদ, বৈষয়িক কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ কবি সাদসহ কেডিএ’র কর্মচারী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
কেডিএ সূত্রে জানা যায়, পরিকল্পিত নগরায়ন বিনির্মাণে এ ধরণের অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান চলমান রয়েছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
খুলনা গেজেট/কেডি