বৃহস্পতিবার । ১৪ই মে, ২০২৬ । ৩১শে বৈশাখ, ১৪৩৩

তিন দিনের ছুটিতে তামিম-মুশফিকরা

ক্রীড়া প্রতিবেদক

তিন দিনের ছুটি দেওয়া হয়েছে তামিম ইকবালদের। বুধবার থেকে বিশ্রামে যাচ্ছেন স্কিল ক্যাম্পে যোগ দেওয়া জাতীয় দলের ক্রিকেটাররা।

জাতীয় দলের খেলোয়াড়রা যেদিন বিশ্রাম যাচ্ছেন, সেই দিন থেকে মিরপুর শের-ই-বাংলায় শুরু হচ্ছে হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের ক্যাম্প। এজন্য ২৫ জনকে ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বরাবরের মতো এবারও এইচপি ক্যাম্পে তরুণ ক্রিকেটারদের প্রাধান্য দেওয়া হয়েছে। বিশেষ করে যুব বিশ্বকাপজয়ী ক্রিকেটারদের রাখা হয়েছে।

জাতীয় দলের ক্রিকেটাররা অবশ্য ওয়ানডে টুর্নামেন্টের আগেই অনুশীলনে ফিরবেন। তিন দিন ছুটি কাটিয়ে আগামী ১০ অক্টোবর অনুশীলন করবেন তামিম-মুশফিকরা। একই দিনে অনুশীলন করবে এইচপি টিমও। পরদিন থেকে শুরু হবে বিসিবির তিন দলীয় ওয়ানডে সিরিজ।

খুলনা গেজেট/এএমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন