বৃহস্পতিবার । ১৪ই মে, ২০২৬ । ৩১শে বৈশাখ, ১৪৩৩

খুলনায় একতা বন্ধু সংঘের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ক্রীড়া প্রতিবেদক

খুলনা মহানগরীতে শুরু হয়েছে ১ম একতা বন্ধু সংঘ ফুটবল টুর্নামেন্ট-২০২০। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় খুলনা টেক্সটাইল মিলস্ কলোনী মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মোস্তফা শিকদার।

উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন সোনাডাঙ্গা আইফুল স্মৃতি সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি ও আওয়ামী লীগ নেতা মো. নূর ইসলাম ফরাজী। বিশেষ অতিথির বক্তৃতা করেন মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি শেখ সাকিব, সোনাডাঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি জনি বসু, ১৭নং ওয়ার্ড যুবলীগ নেতা জালাল মৃধা, ছাত্রলীগ নেতা জয়নাল ফরাজী, আইফুল স্মৃতি সংঘের সাবেক সাধারণ সম্পাদক আলম শরীফ, ছাত্রলীগ নেতা চৌধুরী রোমেল, যুবনেতা বিদ্যুৎ নন্দী আপন।

একতা বন্ধু সংঘের সভাপতি অমিত দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেবা দাসের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন সোহরাব আকন, ইয়াসিন ঢালী, রায়হান রানা, মাহবুব, কাশেম ফরাজী, শাকিল, নাজমুল, আজাহার মৃধা, জুম্মান ঢালী, রায়হান চৌধুরী, রাহাত জোমাদ্দার প্রমুখ।

উদ্বোধনী ম্যাচে নির্ধারিত সময়ে ১-১ গোলে শেষ হয়। পরে দুরন্ত পার্টনার্স টাইব্রেকারে ২-১ গোলের ব্যবধানে এইচপিবিসিকে পরাজিত করে। ম্যাচে রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন ক্রীড়া ব্যক্তিত্ব সুজন আকন।

 

খুলনা গেজেট/ কে এম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন