শুক্রবার । ১লা মে, ২০২৬ । ১৮ই বৈশাখ, ১৪৩৩

ডুমুরিয়ায় ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক

খুলনায় ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার রাত পৌনে ৯ টার দিকে ডুমুরিয়া উপজেলার জিলেরডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এতে কমপক্ষে ১৫জন আহত হয়েছেন।

ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, উপজেলার গুটুদিয়া ইউনিয়নের জিলেরডাঙ্গা মোড়ের পূর্ব পাশে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। যাত্রীবাহী বাস জিএস ট্রাবেল ঢাকা মেট্রো ব ১৪-৮৬৫৫ ‍ও  ট্রাক যশোর ট ১১-৪১০৪ মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাসের কমপক্ষে ১০/১২ গুরুতর আহত হন। খবর পেয়ে ডুমুরিয়ার ফায়ার সার্ভিস সদস্যরা দুর্ঘটনা কবলিত ট্রাক চালক ও বাসযাত্রীদের দ্রুত উদ্ধার করেন। আহত ব্যক্তিদের স্থানীয় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন