শুক্রবার । ১লা মে, ২০২৬ । ১৮ই বৈশাখ, ১৪৩৩

ফকিরহাটে নাশকতার মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

ফকিরহাট প্রতিনিধি

ফকিরহাটে নাশকতার মামলায় শুভদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি
নেতা আব্দুল আউয়াল শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে শুভদিয়ার তেকাঠিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার তেকাঠিয়া গ্রামের মৃত হাজী আব্দুল মালেকের ছেলে ।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান।  তিনি বলেন, সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

খুলনা গেজেট/ এসজেড

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন