শুক্রবার । ১লা মে, ২০২৬ । ১৮ই বৈশাখ, ১৪৩৩

খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

 নিজস্ব প্রতিবেদক

খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী স্টোর কিপার মো: দেলোয়ার হোসেন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।  শুক্রবার (১২ মে) রাতে আড়ংঘাটার লতা খামার এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান। তিনি বাগেরহাট ফকিরহাটে তার অসুস্থ মাকে দেখে খুলনার ফুলবাড়িগেট বাসায় ফিরছিলেন।

স্থানীয়রা জানান, দেলোয়ার হোসেন ফকিরহাট থেকে ফুলবাড়িগেটে ফেরার পথে আড়ংঘাটা বাইপাসের লতা খামার এলাকায় আসলে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে  তিনি ঘটনাস্থলেই মারা যান।  অপর মোটরসাইকেলের ২ আরোহী গুরুতর আহত হন। তাদের প্রথমে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ও পরে ঢাকায় পাঠানো হয়েছে।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন