শুক্রবার । ১লা মে, ২০২৬ । ১৮ই বৈশাখ, ১৪৩৩

অন্ত:সত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডুমুরিয়া প্রতিনিধি

খুলনার ডুমুরিয়ায় অন্ত:স্বত্তা গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার
উত্তর চিংড়া গ্রাম থেকে ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়। মৃত গৃহবধু ওই গ্রামের সেলুন কারিগর প্রহ্লাদ দাসের স্ত্রী জয়া দাস।

এলাকাবাসি সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর চিংড়া গ্রামের সেলুন কারিগর প্রহ্লাদ দাসের সাথে প্রায় ১ বছর আগে যশোর জেলার কেশবপুর উপজেলার মঙ্গলকোট গ্রামের ভূপেল দাসের মেয়ে জয়া দাসের বিয়ে হয়। বিয়ের আগে জয়ার সাথে অন্য ছেলের প্রেমের সম্পর্ক ছিল। পরে তাকে প্রহ্লাদ দাসের সাথে বিয়ে দেয় পরিবার। বিয়ের পর থেকে প্রেমের এ সম্পর্ক নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ-অশান্তি চলতে থাকে। এক পর্যায়ে মঙ্গলবার রাতে জয়া নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।

এ বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মুক্ত রায় চৌধুরী জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে। মরদেহের সুরাতহাল রিপোর্ট করে ময়না তদন্তের জন্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খুলনা গেজেট/ এসজেড

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন