সোমবার । ২৯শে জুন, ২০২৬ । ১৫ই আষাঢ়, ১৪৩৩

চিংড়িতে অপদ্রব্য পুশ করা অবস্থায় যুবককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

চিংড়িতে অপদ্রব্য পুশ করা অবস্থায় যুবককে জরিমানা করেছে মৎস্য অফিসের কর্মকর্তারা। রোববার সকাল ৯ টার দিকে তাকে কয়রা উপজেলার চৌকুনি ফারুক সাহেবের বাঁধ সংলগ্ন এলাকায় তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানাপ্রাপ্ত ওই যুবক উপজেলার চৌকুনি গ্রামের সাইফাল সরদারের ছেলে।

এলাকাবাসি সূত্রে জানা গেছে, উপজেলা মৎস্য কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে চৌকুনি ফারুক সাহেবের বাঁধ সংলগ্ন এলাকায় ওই যুবক চিংড়িতে অপদ্রব্য পুশ করছিল। এমন সংবাদের ভিত্তিতে তারা সেখানে অভিযান চালিয়ে পুশকরা ৪ কেজি বাগদা চিংড়ি মাছসহ তাকে আটক করে। এ সময়ে তাকে ২০ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করা হয়। পরে মাছ মাটিতে পুতে বিনষ্ট করা হয়।

অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো: আমিনুল হক। পরে সেখানে সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন