সোমবার । ২৯শে জুন, ২০২৬ । ১৫ই আষাঢ়, ১৪৩৩

২৪ বলে ফিফটি পূর্ণ করলেন রনি তালুকদার, সাজঘরে লিটন দাস

ক্রীড়া প্রতিবেদক

২৪ বলে ফিফটি পূর্ণ করলেন রনি তালুকদার, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যেটি প্রথম তাঁর। রনির ফিফটির আগেই ১০০ পেরিয়ে গেছে বাংলাদেশ।

তবে এরআগে আত্মবিশ্বাসী হয়েই কি না অতিরিক্ত আলগা শট খেলে ফেললেন লিটন দাস। ক্রেইগ ইয়াংকে শরীর থেকে বেশ দূরে ব্যাট চালিয়ে মিড অফে সহজ ক্যাচ দিয়ে ফিরেছেন লিটন, ২৩ বলে ৪৭ রান করেই থেমেছেন লিটন, রনির সঙ্গে তাঁর ওপেনিং জুটি থেমেছে ৯১ রানে।

সফরকারী আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় বাংলাদেশ। সোমবার (২৭ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় স্থানীয় সময় দুপুর ২টায়।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন