সোমবার । ২৯শে জুন, ২০২৬ । ১৫ই আষাঢ়, ১৪৩৩

পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

পাইকগাছা প্রতিনিধি

পাইকাগাছা উপজেলায় পানিতে ডুবে ৩ বছর বয়সী আব্দুল্লাহর মৃত্যু হয়েছে। রোববার দুপুর আড়াইটার দিকে উপজেলার বিরাশীতে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও নিহত শিশুটির পারিবারিক সূত্রে জানাযায়, প্রতিদিনের ন্যায় রবিবার সকালে জীবিকার তাগিদে শিশুটির দিনমজুর পিতা-মাতা তাকে পাশ্ববর্তী ফুফু তানজিলার কাছে রেখে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যায়।

এরপর দুপুর আনুমানিক আড়াইটার দিকে শিশুটি তার ফুফুকে না বলে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে পথিমধ্যে অসাবধানতাবশত রাস্তার পাশে পানি ভর্তি একটি খাদে পড়ে সেখানেই মারা যায়।

এ ঘটনায় শিশুটির স্বজনসহ স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন