সোমবার । ২৯শে জুন, ২০২৬ । ১৫ই আষাঢ়, ১৪৩৩

হলান্ডবিহীন নরওয়েকে উড়িয়ে শুরু স্পেনের

ক্রীড়া প্রতিবেদক

কাতার বিশ্বকাপের স্পেনের সঙ্গে এই স্পেনের অনেক তফাৎ। ডাগআউটে কোচ লুইস এনরিকের জায়গায় এসেছেন লুইস দে লা ফুয়েন্তে, সের্হিও বুসকেতস অবসর নেওয়ায় অধিনায়ক হয়েছেন আলভারো মোরাতা, আর বিশ্বকাপের দল থেকে খেলোয়াড় বদল হয়েছে ১৫ জন!

নতুন চেহারার দলে ভালোর সম্ভাবনার পাশাপাশি মন্দের ঝুঁকিও থাকে সমানে সমান। স্পেনের শুরুটা হলো উজ্জীবিত হওয়ার মতো ভালো কিছু দিয়ে। আজ ইউরো বাছাইয়ে নরওয়েকে ৩-০ ব্যবধানে হারিয়েছে দে লা ফুয়েন্তের দল। দানি ওলমো প্রথমার্ধে এগিয়ে দেওয়ার পর শেষ দিকে দুই গোল করেন প্রথম ম্যাচ খেলতে নামা জোসেলু।

ম্যাচের অনেকটা সময় এক গোলে পিছিয়ে থাকা নরওয়ে আক্রমণভাগে মিস করেছে আর্লিং হলান্ডকে। শেষ দিকে পরপর দুই গোল হজমের আগে বেশির ভাগ সময় স্পেনের সঙ্গে তাল মিলিয়ে খেলেছে নরওয়ে। কিন্তু ম্যানচেস্টার সিটির হলান্ডের মতো কেউ ‘ফিনিশার’ হয়ে উঠতে পারেননি।

ইউরো বাছাইয়ের অন্য ম্যাচে ওয়েলসের সঙ্গে ১-১ ড্র করেছে ক্রোয়েশিয়া।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন