শুক্রবার । ১লা মে, ২০২৬ । ১৮ই বৈশাখ, ১৪৩৩

পিতার বাড়ি থেকে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় বাবার বাড়ি থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টায় গুটুদিয়া ইউনিয়নের বাদুরগাছা গ্রাম থেকে ওই বধুর মরদেহ উদ্ধার করা হয়। মৃত গৃহবধু অর্পিতা মল্লিক ইউনিয়নের বাদুরগাছা গ্রামের জনৈক পিন্টু মহলদারের মেয়ে।

পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, ডুমুরিয়া উপজেলার রংপুর গ্রামের পিন্টু মহলদারের মেয়ে অর্পিতার সঙ্গে গত বছর মে মাসে গুটুদিয়া ইউনিয়নের বাদুরগাছা গ্রামের অনিশ মল্লিকের সঙ্গে বিয়ে হয়।

৮ মাসের সংসার জীবনের মাথায় মঙ্গলবার স্বামী অনিশ মল্লিককে সঙ্গে নিয়ে বাবা’র বাড়িতে নাম-যোগ্যানুষ্ঠানে যাওয়ার কথা ছিল। কিন্তু অজ্ঞাত কারণে স্বামী তার সঙ্গে না যাওয়ায় অর্পিতা একা-একাই বাবার বাড়িতে চলে যায়।

সেখানে পৌছে দুপুর ১২টায় বাবার ঘরের আড়ার সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। কিছুক্ষণের মধ্যে বাড়ির লোকজন টের পেয়ে অর্পিতাকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ প্রসঙ্গে আড়ংঘাটা থানার উপ-পরিদর্শক অনাদি বিশ্বাস বলেন, ঘটনা দেখে ও বুঝে প্রাথমিকভাবে মনে হচ্ছে, মেয়েটি আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তে বোঝা যাবে।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন