শনিবার । ২রা মে, ২০২৬ । ১৯শে বৈশাখ, ১৪৩৩

ফুলতলায় পরিবারের লোকজনকে অজ্ঞান করে দুর্ধর্ষ চুরি

ফুলতলা প্রতিনিধি

ফুলতলা উপজেলার জামিরা ইউনিয়নের পিপরাইল গ্রামে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা সিরাজুল ইসলাম বিশ্বাসের বাড়ির সকলকে অজ্ঞান করে নগদ ১০ হাজার টাকা, ২টি মোবাইল ফোন এবং ২ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে। সোমবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটেছে।

অজ্ঞান অবস্থায় মো: সিরাজুল ইসলাম বিশ্বাস, তার স্ত্রী মনিরা পারভীন , কন্যা আয়েশা সিদ্দিকা লিজা বেগম ও জামাই আলামিন সোহেলেক অসুস্থ অবস্থায় ঘরের মধ্যে পড়ে থাকে।

জানা গেছে, অজ্ঞাত দুর্বৃত্তরা ঘরের গ্রীল কেটে ভেতরে প্রবেশ করে এবং চেতনানাশক স্প্রে প্রয়োগ করে সকলকে অজ্ঞান করে মালামাল নিয়ে যায়।

গৃহিনী মনিরা পারভীন জানায়, দুর্বৃত্তরা পাশের ফরহাদের বাড়িতে অনুরুপ হানা দিয়ে তার মায়ের গলা থেকে একটি স্বর্ণের চেইন নিয়ে যায়। এ সময় ওই বাড়ির লোকজন আমাদেরকে সতর্ক করার জন্য ঘরে এসে ডাকাডাকি করার এক পর্যায়ে সকলকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। স্থানীয় ইউপি সদস্য আশরাফ আলী ঘটনাস্থল পরিদর্শন করে চুরির ঘটনার সত্যতা স্বীকার করেন।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন