শনিবার । ২রা মে, ২০২৬ । ১৯শে বৈশাখ, ১৪৩৩

ডাচ-বাংলা ব্যাংকের টাকা লুট, খুলনায় অভিযানে আটক ৩

নিজস্ব প্রতিবেদক

ঢাকায় ডাচ-বাংলা ব্যাংকের টাকা লুটের ঘটনায় খুলনায় অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করেছে ডিবি পুলিশ। রোববার (১২ মার্চ) ভোর থেকে দুপুর দেড়টা পর্যন্ত নগরীর জোড়াগেট এলাকার সিএন্ডবি কলোনিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

স্থানীয়রা জানায়, খুব সকাল থেকে পুলিশ পুরো ভবন ঘেরাও করে রাখে। পরে ৪র্থ তলায় জাহাঙ্গীরের বাসায় প্রবেশ করে। এই বাসায় গতকালই তার ভগ্নিপতি আর বোন এসেছে।

পুলিশ জানায়, ঢাকার ডিবি পুলিশের একটি টিম সিএন্ডবি কলোনির টুআর-২ নং ভবনের চারতলায় জাহাঙ্গীরের বাসায় অভিযান চালায়। ওই বাসা থেকে জাহাঙ্গীরের ভগ্নিপতি আকাশ এবং অপর ২ নারীকে আটক করে নিয়ে যায়।

অভিযানে থাকা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি’র এডিসি মো. রাশেদ জানান, আটক আকাশকে নিয়ে তদন্ত চলছে।

তিনি জানান, তদন্তের স্বার্থে বিস্তারিত কিছু বলা যাবে না। অভিযান শেষ হলে বিস্তারিত জানানো হবে।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন