সোমবার । ২৯শে জুন, ২০২৬ । ১৫ই আষাঢ়, ১৪৩৩

নগর যুবলীগের শান্তি সমাবেশ

 নিজস্ব প্রতিবেদক

সাম্প্রদায়িক আগুন জ্বালিয়ে,অগ্নি সন্ত্রাস করে বাংলাদেশকে পিছিয়ে নেওয়ার পায়তারা করছে বিএনপি জামায়াত। পঞ্চগড় তার বড় উদাহারন। তাই সাম্প্রদায়িক স¤প্রীতি রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নাই। তাই আগামী নির্বাচনে জন বিরোধী বিএনপি জামায়াতকে প্রতিহত করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিজয় নিশ্চিত করতে হবে।

শনিবার (১১ মার্চ) বিকালে খুলনার ডাক বাংলা মোড়ে পঞ্চগড়ের জামায়াত বিএনপির সা¤প্রদায়িক স¤প্রীতি নষ্টের এবং সারাদেশে নৈরাজ্য্য সৃষ্টির প্রতিবাদে নগর যুবলীগের “শান্তি সমাবেশে” সভাপতির বক্তব্যে এ কথা বলেন নগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ।

নগর যুবলীগ নেতা আব্দুল কাদের শেখ ও মসিউর রহমান সুমন পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক মোঃ মোক্তার হোসেন, নগর শ্রমিক লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন সোনা,নগর যুবলীগের নেতা রোজী ইসলাম নদী, কামরুল ইসলাম,এড. আল আমিন উকিল, আবুল হোসেন, সওকাত হোসেন, অভিজিৎ চক্রবর্তী দেবু,কবির পাঠান,মোস্তফা শিকদার, মহিদুল ইসলাম মিলন, মেহেদী হাসান মোড়ল, ইয়াসিন আরাফাত, রাশেদুল ইসলাম রাশেদ,রাশেদুজ্জামান রিপন,আব্দুল্লাহ আল মামুন মিলন, আব্দুল মালেক,সাবেক ছাত্রনেতা বাচ্চু মোড়ল,রিপন কবির,ইস্রাফিল জনি, শওকত হাসান, হাসান শেখ, আসাদুজ্জামান শাহিন, ইকবাল কবির লিটন, আনিসুর রহমান, ইমরুল ইসলাম রিপন, এজাজ আহম্মেদ,জামাল শেখ, রাকিবুল ইসলাম,অলোক শীল,জামিল আহমেদ সোহাগ, মহিদুল হক শান্ত, আজগর বিশ্বাস, অপু, ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান বাবু, মেহেদী হাসান রাসেল, জব্বার আলী হিরা, জহির আব্বাস, বিপ্লব ধর তত্বি প্রমুখ।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন