সোমবার । ২৯শে জুন, ২০২৬ । ১৫ই আষাঢ়, ১৪৩৩

নগরীতে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ম্যাগজিনসহ দু’ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব ৬ খুলনার স্পেশাল কোম্পানী। রোববার লবনচরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দু’ব্যক্তি হলেন, মো: শাহ আলম ও শরিফুল সরদার।

র‌্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে লবনচরা এলকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য কেনা বেচার জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে তারা সেখানে অভিযান চালায়। এ সময়ে উল্লিখিত দু’জনের কাছ থেকে র‌্যাব বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন জব্দ করে। পরে তাদেরকে লবনচরা থানায় হস্তান্তর করা হয়।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন