সোমবার । ২৯শে জুন, ২০২৬ । ১৫ই আষাঢ়, ১৪৩৩

বটিয়াঘাটায় স্বেচ্ছাসেবকলীগের কর্মী সভা 

নিজস্ব প্রতিবেদক

খুলনা জেলা স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ বলেছেন, সংগঠনকে সুসংগঠিত করার লক্ষে ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন শুরু হচ্ছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) বিকালে বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয় চত্বরে কর্মী সভায় বক্তৃতাকালে নেতৃবৃন্দ এ সব কথা বলেন। কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাবেক ছাত্রনেতা শেখ মোঃ আবু হানিফ। প্রধান বক্তা ছিলপন সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান।

মোঃ তানভীর রহমান অপুর সভাপতিত্বে কর্মী সভায় বক্তৃতা করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান,রফিকুল ইসলাম রুবেল, সোহেল মোড়ল,জাহিদ হোসেন শেখ, রকিবুল ইসলাম।

অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ ফেরদৌসুর রহমান,মোঃ রেজাউল ইসলাম রাজা, মোঃ সারোয়ার হোসেন গহন, এফ এম হাবিবুর রহমান, প্রভাষক এমএম ইমরান হোসেন, অরিন্দম গোলদার, আবির মালিক, মোঃ আঃমান্নান শেখ,সুরজিত মন্ডল, নাঈম ফারহান,মোঃ ওয়াহিদুজ্জামান, মাকসুদুল আলম মামুন,মিথুন ঘোষ,শেখ মো: রাসেল, শেখ হেলাল বাবু, আবুল হাসান পলাশ, শিশির বর,শেখ সুমন, সিরাজুল ইসলাম, উজ্জ্বল হাওলাদার, সাইফুল ইসলাম, চিন্ময় রায়,মিরাজ শেখ প্রমুখ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন