শনিবার । ২রা মে, ২০২৬ । ১৯শে বৈশাখ, ১৪৩৩

খুলনায় আজিজ হত‌্যার দা‌য়ে ৬ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতি‌বেদক

নিজস্ব প্রতি‌বেদক
খুলনার খা‌লিশপুর থানা এলাকার শেখ আজিজুল ইসলাম হত‌্যার দা‌য়ে ৬ জন‌কে যাবজ্জীবন কারাদণ্ড দি‌য়ে‌ছেন আদালত। একইসা‌থে তা‌দের প্রত্যেক‌কে ৩০ হাজার টাকা জ‌রিমানা, অনাদা‌য়ে আরও ৬ মা‌সের সশ্রম কারাদণ্ড দেওয়া হ‌য়ে‌ছে।

মঙ্গলবার খুলনা মহানগর দায়রা জজ আদাল‌তের বিচারক মাহমুদা খাতুন এ রায় ঘোষণা ক‌রেন। রায় ঘোষণার সময় আসা‌মিরা আদাল‌তে উপ‌স্থিত ছি‌লেন। রা‌য়ের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন ওই আদাল‌তের বেঞ্চ সহকারী আবুল কালাম আজাদ।

আসা‌মিরা হল, শেখ ম‌শিউর ওর‌ফে ম‌শি, মোঃ আসলাম হো‌সেন লিটন, মোঃ সুইট, আশ্রাফুল ওর‌ফে গাজা আশ্রাব, মোঃ স‌হিদ ও মোঃ মিন্টু।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৮ টার দিকে আজিজুল ইসলামকে খালিশপুর নয়াবটিস্থ তৈয়েবের মোড়ে একা পেয়ে পূর্ব শত্রুতার জের ধরে উল্লিখ আসামিরা ধারালো অস্ত্র দিয়ে কুুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে পরের দিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই শেখ জালাল উদ্দিন রাজু বাদী হয়ে থানায় আসামিদের নাম উল্লেখ করে মামলা দায়ের করে, যার নং ৪।

২০১০ সালের ২৮ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা এসআই আ: রহমান আসামি ৬ জনের নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন