রবিবার । ৩রা মে, ২০২৬ । ২০শে বৈশাখ, ১৪৩৩

ই. ছাত্র আন্দোলনে নগর ও জেলায় নতুন কমিটি

নিজস্ব প্রতিবেদক

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার বার্ষিক সম্মেলন শুক্রবার দুপুর ২ টায় নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ দলীয় কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

সম্মেলন শেষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুনতাছির আহমাদ ২০২৩ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করেন। নতুন বছরে

জেলা সভাপতি হয়েছেন মুহা. আবু রায়হান। এছাড়া সহ সভাপতি মুহা. ফরহাদ মোল্লা, সাধারণ সম্পাদক হয়েছেন নাইমুল ইসলাম।

একইভাবে মহানগর সভাপতি হয়েছেন মুহাম্মাদ মঈনউদ্দীন, সহ সভাপতি- মুহা. আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক হিসেবে মাহাদী হাসান মুন্না এর নাম ঘোষণা করা হয়।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুহাম্মাদ মইন উদ্দিন এর সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক মুহাম্মাদ ফরহাদ মোল্লা ও নগর সাধারণ সম্পাদক মুহা. আব্দুল্লাহ আল মামুন এর যৌথ সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মজলিসের শূরার সদস্য ও নগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর খুলনা মহানগর সেক্রেটারী শেখ মুহা. নাসির উদ্দীন, জেলা সেক্রেটারী হাফেজ আসাদুল্লাহ আল গালীব, মাওঃ সাইফুল ইসলাম, মাওঃ এইচ এম খালিদ সাইফুল্লাহ, মাওঃ হাফিজুর রহমান, মাওঃ নাজমুস সাকিব।

বিশেষ বক্তা ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন খুলনা জেলা সভাপতি এইচ এম ইনামুল হাসান সাঈদ।  সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুনতাছির আহমাদ।

সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর ছাত্র আন্দোলন সহ-সভাপতি ইব্রাহিম ইসলাম আবির,জেলা সহ-সভাপতি আবু রায়হান, নাইমুল ইসলাম, মাহেদী হাসান মুন্না, রফিকুল ইসলাম, রাজিব গাজী, মোস্তফা আল গালীব, হাবিবুল্লাহ মিসবাহ, আবুল কাসেম, হাসিবুর রহমান, মুহা. আব্দুল্লাহ, মুহা. ইমরান হুসাইন, শরিফুল ইসলাম, মুহিব্বুল্লাহ সোহান,আবুল কাশেম, হাবিবুল্লাহ বিন মুসলিম, আব্দুল আলিম, আতিকুল ইসলাম, মুহা. শাকিল খলিফা, মুহা. বনি আমিন, মুহা. আলম গাজী সহ প্রমুখ নেতৃবৃন্দ।

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন