বুধবার । ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১২ই ফাল্গুন, ১৪৩২

প্রযোজক জোসেফের মরদেহ উদ্ধার করল পুলিশ

গেজেট ডেস্ক

কোচির পনমপল্লী নগরের কাছে নিজের অ্য়াপার্টমেন্ট থেকে মালায়ালাম সিনেমার প্রযোজক জেসন জোসেফের মরদেহ উদ্ধার করা হয়েছে।

জানা যায়, আবাসনের বাসিন্দারাই পুলিশে খবর দেন। পুলিশ এসে জেসন জোসেফের মরদেহ উদ্ধার করে। তার বয়স হয়েছিল ৪৪ বছর।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে যান তারা। জেসনের দেহ উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ জানা যাবে।

জানা গেছে, একাধিক জনপ্রিয় মলিউড সিনেমা প্রযোজনার পাশাপাশি কেরালা প্রযোজক সমিতির সদস্য ছিলেন জোসেফ। ‘জামনা পিয়ারি’ এবং ‘লাভা কুশা’-এর মতো সিনেমার প্রযোজক তিনি।

জেসনের স্ত্রী এবং মেয়ে বিদেশে থাকেন। দুদিন ধরে তার সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না পরিবারের সদস্যরা। এরপরই পরিবারের পক্ষ থেকে আবাসন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। আবাসন কর্তৃপক্ষ খোঁজ নিলে বিষয়টি প্রকাশ্যে আসে।সূত্র : হিন্দুস্তান টাইমস

খুলনা গেজেট/ বিএমএস

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন