সোমবার । ২৯শে জুন, ২০২৬ । ১৫ই আষাঢ়, ১৪৩৩

খুলনায় জাহাজের চাপ খেয়ে লস্করের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

খুলনায় জাহাজের চাপ খেয়ে লস্করের মৃত্যু হয়েছে। তিনি হলেন, মো: জাহাঙ্গীর হোসেন। পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার কাঁকড়া বুনিয়া গ্রামের জনৈক মো: কাছেম মেলকারের ছেলে। বৃহস্পতিবার লবণচরা থানাধীন রূপসা ব্রীজের উত্তর পাশে একটি জাহাজ থেকে অপর একটি জাহাজে যাওয়া সময় দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

খুলনা মেডিকেল কলেজ হাসপতাল সূত্রে জানা গেছে, দুপুর পৌনে ১১ টার দিকে মো: জাহাঙ্গীর হোসেন এম, বি, ভাই ভাই নৌ পরিবহন জাহাজ থেকে লাফিয়ে অপর জাহাজে যাওয়ার চেষ্টা করেন। এ সময়ে তিনি পা পিছলে জাহাজের সাথে অঘাত পেয়ে মাথায় ও বুকে গুরুতর আহত হন। জাহাজে থাকা অন্যান্য সহযোগীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জাহাঙ্গীরের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। প্রয়োজনীয় আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

এ ব্যাপারে জানতে লবণচরা থানার অফিসার ইনচার্জ এনামুল হকের সাথে যোগাযোগ করলে তিনি এ প্রতিবেদককে জানান,এমন খবর তার জানা নেই।

পরবর্তীতে রূপসা নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মো: কামাল উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনিও একই উত্তর দেন।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন