রবিবার । ৩রা মে, ২০২৬ । ২০শে বৈশাখ, ১৪৩৩
ছাত্র অধিকার পরিষদের প্রস্তুতি সভা

নূরুল হক নূর খুলনায় আস‌ছেন জানুয়া‌রির প্রথম সপ্তা‌হে

নিজস্ব প্রতি‌বেদক

গণঅধিকার পরিষদের সদস্য সচিব নূরুল হক নূর খুলনায় আস‌ছেন জানুয়া‌রির প্রথম সপ্তা‌হে। এ সফ‌রে তি‌নি সংগঠ‌নের খুলনা বিভাগীয় সমাবেশে অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত থাক‌বেন।

এ কর্মসূ‌চি সফ‌লের লক্ষ্যে মঙ্গলবার ছাত্র অধিকার পরিষদ খুলনা জেলা শাখার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়৷ সংগঠ‌নের খুলনা জেলার সভাপতি সাজিদুল ইসলাম বাপ্পির সভাপতিত্বে খুলনার হো‌টেল টাইগার গার্ডেনে সন্ধায় এ সভা অনুষ্ঠিত হয়৷

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রবাসী অধিকার পরিষদ শাহ আলম সিটি মালয়েশিয়া শাখার সভাপতি ফয়সাল শেখ৷

প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদ খুলনা জেলার আহ্বায়ক মোঃ বিল্লাল হোসেন, ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হাসান রাজ, ছাত্র অধিকার পরিষদ খুলনা জেলার সাবেক সভাপতি আলামিন হোসেন৷

সভায় ছাত্র অধিকার পরিষদ খুলনা জেলার সাংগঠনিক সম্পাদক রাসেল গাজী, সহ সভাপতি আনিকা তাহসিন, যুগ্ম সাধারণ সম্পাদক রাফায়েত রুবেল, সহ সাংগঠনিক সম্পাদক হারুন মোড়ল, দপ্তর সম্পাদক মনিরা কাজী আনিশা, প্রচার সম্পাদক মিশকাতুল ইসলাম মিজবাহ সহ অর্ধ-শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন৷




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন