সোমবার । ২৯শে জুন, ২০২৬ । ১৫ই আষাঢ়, ১৪৩৩

পাইকগাছার গদাইপুর কমিউনিটি ক্লিনিকে চুরি

পাইকগাছা প্রতিনিধি

খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর কমিউনিটি ক্লিনিকে চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে উপজেলার গদাইপুর ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকের এ ঘটনা ঘটেছে।

জানা যায়, শনিবার ভোর রাতে কমিউনিটি ক্লিনিকের উত্তর পাশের গেটের তালা ভেঙে অজ্ঞাত চোরেরা ভেতরে প্রবেশ করে ২টি সোলারের ব্যাটারী, ১৪টি বৈদ্যুতিক বাল্ব, ১৩ টি পানির ট্যাব এবং ১টি দান বাক্স চুরি করে নিয়ে যায়।

সর্বশেষ এ ঘটনায় থানা পুলিশ ও উপজেলা স্বাস্থ্য সহকারী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এব্যাপারে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, ঘটনার সুষ্ঠ তদন্ত শেষ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন