রবিবার । ৩রা মে, ২০২৬ । ২০শে বৈশাখ, ১৪৩৩

পাইকগাছায় পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

পাইকগাছা প্রতিনিধি

খুলনার পাইকগাছায় পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু হয়েছে। মৃত ওই শিশুর নাম আবু বক্কর। । মঙ্গলবার (১৫ নভেম্বর) ১১টার দিকে উপজেলার মালত এলাকায় এ ঘটনাটি ঘটেছে। আবু বক্কর ওই এলাকার ভ্যান চালক আল আমিনের ছেলে।

শিশুটির পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নিজ বাড়িতেই শিশুটির মা তাকে ভাত খাওয়াচ্ছিল। পানি খাওয়ার জন্য পিড়াপিড়ি করতে থাকলে শিশুটির মা তাকে বাইরে রেখে পানি আনতে যায়। মায়ের অগোচরে ঘরের পেছনের পুকুরে পড়ে যায় সে। পরবর্তীতে ওই শিশুর মা পানি এনে তাকে খুঁজতে থাকে। পরে প্রতিবেশীদের ঘটনাটি জানানো হলে তারাও খুঁজতে থাকে। একপর্যায়ে পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার বিকেলে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন