সোমবার । ২৯শে জুন, ২০২৬ । ১৫ই আষাঢ়, ১৪৩৩

আমরা বৃহত্তর খুলনাবাসীর সভায় বিভিন্ন দাবি

নিজস্ব প্রতিবেদক

আমরা বৃহত্তর খুলনাবাসীর মাসিক সভা সংগঠন এর সভাপতি মোহাম্মদ আরিফ এর সভাপতিত্বে আজ মঙ্গলবার বিকেলে স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়।

সভায় ডেংগু নিয়ন্ত্রণ, যানজট নিরসন, ময়ূর নদী পূর্ণ সংস্কার, অবৈধভাবে গড়ে উঠা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার উচ্ছেদ ও নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যবহার বন্ধ করার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের প্রতি দাবি জানানো হয়।

সাধারণ সম্পাদক সরদার আবু তাহের এর পরিচালনায় সভায় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন